শাহজাদপুরের হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়া গ্রামের সবুজ আলী নামের এক যুবকের লাশ পুলিশ উদ্ধার করেছে। শুক্রবার সকালে বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে একই ইউনিয়নের হাসাকোলা গ্রামের পানি নিষ্কাশন খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সবুজ আলী রতনকান্দি উত্তরপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
এ বিষয়ে নিহতের স্ত্রী রাহেলা খাতুন জানান, তার স্বামী সবুজ আলী এক ছেলে ও এক মেয়ের জনক। গত বুধবার বিকালে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। তিনি বৃহস্পতিবার রাতে থানায় একটি অভিযোগ করেন। পরিবার থেকে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। তার মোবাইল নম্বরও বন্ধ। শুক্রবার সকালে হাসাকোলা গ্রামের খালে অজ্ঞাত লাশ পড়ে থাকার খবর পেয়ে সেখানে ছুটে গিয়ে লাশটি আমার স্বামীর বলে শনাক্ত করি। এদিকে খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, নিহত সবুজ আলীর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
তিনি বলেন, সবুজ আলী পেশায় একজন চোর। তার বিরুদ্ধে শাহজাদপুর ৩টি, বেলকুচি ২টি ও এনায়েতপুর থানায় ১টিসহ মোট ৬টি চুরি ও ডাকাতির মামলা রয়েছে।
