অবশেষে প্রকাশ পেল বহুল প্রতীক্ষিত ‘ডিউন: পার্ট থ্রি’র প্রথম পূর্ণাঙ্গ ট্রেলার। ট্রেলারেই স্পষ্ট, আগের দুই পর্বের তুলনায় এবার আরও বড় পরিসরের অ্যাকশন, রাজনৈতিক ষড়যন্ত্র এবং আবেগঘন গল্প নিয়ে ফিরছে পরিচালক ডেনিস ভিলনুভের সায়েন্স ফিকশন মহাকাব্যের শেষ অধ্যায়।
আরও পড়ুন
প্রথম রাতেই ৪.৫ মিলিয়ন আয়, বিশাল বাজেট তুলতে পারবে ‘মোয়ানা’?
লস অ্যাঞ্জেলসে আয়োজিত বিশেষ আইম্যাক্স ফ্যান ইভেন্টে পরিচালক ডেনিস ভিলনুভ ও অভিনেতা টিমোথি শ্যালামে ট্রেলারটি উন্মোচন করেন। একই সময়ে বিশ্বের কয়েকটি বড় শহরেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।
ফ্র্যাঙ্ক হারবার্টের ‘ডিউন মেসায়া’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমার গল্প এগিয়েছে ‘ডিউন: পার্ট টু’র ঘটনার ১৭ বছর পর। সম্রাট হিসেবে ক্ষমতায় বসার পর পল অ্যাট্রেইডিসের জীবন, তার সিদ্ধান্তের ভয়াবহ পরিণতি এবং ক্ষমতার অন্ধকার দিকই এবার মূল গল্প।
ট্রেলারে দেখা যায়, পলের নতুন প্রতিপক্ষ স্কাইটেল চরিত্রে হাজির হয়েছেন রবার্ট প্যাটিনসন। রূপ বদলাতে সক্ষম এই রহস্যময় চরিত্র সম্রাট পলকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করছে।
এদিকে জেনডায়া অভিনীত চানি ও পলের সম্পর্কও আরও জটিল হয়ে উঠেছে। কারণ রাজনৈতিক কারণে পল বিয়ে করেছেন প্রিন্সেস ইরুলান (ফ্লোরেন্স পিউ)-কে। ফলে প্রেম, ক্ষমতা ও দায়িত্বের দ্বন্দ্ব আরও গভীর হয়েছে।
এবারের সিনেমায় ফিরছেন জেসন মোমোয়াও। আগের সিনেমায় নিহত হওয়া ডানকান আইডাহো এবার ‘ঘোলা’ রূপে ফিরে এসে গল্পে নতুন মোড় আনবেন।
পরিচালক ডেনিস ভিলনুভ জানিয়েছেন, প্রথম চলচ্চিত্রটি ছিল ধ্যানমগ্ন, দ্বিতীয়টি ছিল যুদ্ধকেন্দ্রিক, আর তৃতীয়টি হবে সবচেয়ে বেশি অ্যাকশন, টানটান উত্তেজনা এবং আবেগে ভরা।
টিমোথি শ্যালামে বলেন, এই পর্বে পলের নৈতিক সংকটই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ক্ষমতার অন্ধ অনুসরণের ভয়াবহতা তুলে ধরতেই মূলত এই গল্প লেখা হয়েছিল।
আরও পড়ুন
কেক কাটতে গিয়ে থমকে গেলেন পূর্ণিমা, বের হলো রহস্যময় উপহার
আগের তারকাদের পাশাপাশি নতুন এই কিস্তিতে থাকছেন রেবেকা ফার্গুসন, হাভিয়ের বারদেম, ফ্লোরেন্স পিউ, আনিয়া টেইলর-জয় এবং রবার্ট প্যাটিনসন।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ডিউন: পার্ট থ্রি’।
এলআইএ








