নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিলদহর বাজারের মৎস্য ব্যবসায়ী আব্দুল লতিফ (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। শনিবার বাদ জোহর বিলদহর পশ্চিমপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তার লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ-সদস্য আনোয়ারুল ইসলাম আনু শোক প্রকাশ করেছেন। সিংড়া (নাটোর) প্রতিনিধি।