মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সড়ক দুর্ঘটনায় আহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী আশঙ্কামুক্ত বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ২৫ জুন সাঁজোয়া যান সড়ক দুর্ঘটনায় তারা আহত হন।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটিকে মাইন বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলা হিসাবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।








