৪ আগস্টেই শেখ হাসিনা বুঝতে পারেন সময় শেষ - কালের কণ্ঠপ্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন, তাঁর সরকারের মেয়াদ ফুরিয়ে এসেছে। তিনি দেশত্যাগের সিদ্ধান্ত নেন ক্ষমতাচ্যুত হওয়ার এক দিন আগে, অর্থাৎ ২০২৪ সালের ৪ আগস্ট। বিষয়টি তাঁর মন্ত্রিসভা ও দলের আস্থাভাজনদের জানালেও গোপন রাখতে বলেন। বিপদ বুঝতে পেরে অনেকেই তখন দেশ ছেড়ে পালান। এরপর ৫ আগস্ট জনরোষ থেকে বাঁচতে শেখ হাসিনাও ইমিগ্রেশন না করে কার্যত পালিয়ে যান। অবৈধভাবে দেশত্যাগের মধ্য দিয়ে শেখ হাসিনা রাষ্ট্রের প্রচলিত পাঁচটি আইন লঙ্ঘন করেছেন বলে দাবি করেছেন তদন্ত কর্মকর্তারা। এ জন্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি সরকারের উচ্চ পর্যায়েও জানানো হয়েছে। তদন্ত সংস্থা ও সরকারের একাধিক সূত্র কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছে।শেখ হাসিনার নির্দেশেই শাপলা চত্বর হত্যাকাণ্ড - যুগান্তরমতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশে হামলার ঘটনাটি পদ্ধতিগত অপরাধ। এটি ছিল ব্যাপক ও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড। এ ঘটনায় সুপিরিয়র রেসপনসিবিলিটি রয়েছে। ঘটনাটি ছিল পরিকল্পিত। যখন ব্লগারদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা প্রতিবাদ করছিলেন, ঠিক তখনই রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এই সংগঠনটিকে নিঃশেষ করে দিতে নানা পরিকল্পনা করা হয়। এরই ধারাবাহিকতায় এমন হত্যাযজ্ঞ চালানো হয়। হেফাজতের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রোববার দাখিল করা ওই মামলার খসড়া তদন্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে জানা যায়, হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ওই দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিরপরাধ আলেম ও সাধারণ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। খসড়া তদন্তে ৬১ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। রাজধানীর জুরাইন কবরস্থানে হেফাজতের কর্মীদের অসংখ্য লাশ দাফন করা হয়। এতে বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই চালানো হয় এই নারকীয় তাণ্ডব ও হত্যাকাণ্ড। তিনি ছিলেন এ ঘটনার মাস্টারমাইন্ড।চলছে পাল্টাপাল্টি হামলা, চুক্তি স্থগিতের ঘোষণা ইরানের - সংবাদযুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রতিদিনই হামলা- পাল্টা হামলা চলছে। ইতোমধ্যে দুই দেশই ব্যাপক হামলার মধ্যদিয়ে নতুন করে হামলা শুরুর ৮ম দিন অতিবাহিত করেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে 'ইসলামাবাদ সমঝোতা স্মারক' (ইরান যুদ্ধ বন্ধে প্রাথমিক চুক্তি)-এর আওতায় নিজেদের সব প্রতিশ্রুতি স্থগিত ঘোষণা করেছে ইরান। দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চলমান থাকার মধ্যে গত শনিবার ইরান এ সিদ্ধান্তের কথা জানায়।দিল্লিতে দোভালের সঙ্গে বৈঠক প্রতিরক্ষা উপদেষ্টার - প্রথম আলোভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম। ১৫ জুলাই দিল্লিতে এ বৈঠক হয়।

বৈঠকটির বিষয়ে বাংলাদেশ বা ভারতের কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে কূটনৈতিক সূত্র ও বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং গত মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পরিপ্রেক্ষিতে বৈঠকটি বিশেষ তাৎপর্য বহন করছে।গণঅভ্যুত্থানের পর বিএনপির আয় বেড়েছে, জমছে উদ্বৃত্ত - দেশ রূপান্তরঅর্ধ যুগের মধ্যে সবশেষ দুটি পঞ্জিকা বছরে বিএনপির আয় বেড়েছে, সেই সঙ্গে ব্যয় কমায় সঞ্চয় হচ্ছে উদ্বৃত্ত অর্থ। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল রবিবার ইসি সচিব আখতার আহমেদের কাছে গত বছরের বিএনপির আর্থিক বিবরণী জমা দেয়। এতে দেখা গেছে, ২০২৫ সালে বিএনপির আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা; আর ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা।বেনজীরকে ফেরত দিতে রাজি দুবাই, চার বিষয়ে ব্যাখ্যা চায় - আজকের পত্রিকাসংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে গ্রেপ্তার বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছে দুবাই পুলিশ। তবে তাঁকে কোন আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে, সে সম্পর্কিত চারটি বিষয়ে ব্যাখ্যা চেয়ে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে তারা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দুবাই পুলিশের পক্ষ থেকে এটি ইতিবাচক অগ্রগতি। এখন তারা (দুবাই পুলিশ) মূলত প্রত্যর্পণের আইনি ও কারিগরি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চাইছে।জোট শরিকদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী, আলোচনায় নানা ইস্যু - মানবজমিন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে অংশ নেয়া শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন তারেক রহমান। বৈঠকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি জাতীয় সরকার গঠন নিয়ে বিএনপি’র প্রতিশ্রুতি, শরিকদের সঙ্গে বিএনপি’র পথচলার ধরন, রাজনৈতিক এবং সরকারের কর্মকাণ্ডসহ নানা ইস্যুতে আলোচনা করবেন। ওদিকে ক্ষোভ ও অসন্তোষ নিয়ে বৈঠকে যাবেন শরিক দলের নেতারা। ইতিমধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) বৈঠকে না যাওয়ার বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্তও নিয়েছে।আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন স্পেন - আমাদের সময়অতিরিক্ত সময়ের শুরুতেই ফেররান তরেসের অব্যর্থ শটে ব্যর্থ হয়ে যায় আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের প্রতিরোধ। আর সেই গোলেই ১৬ বছর পর আবার বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কে রবিবার অনুষ্ঠিত ফাইনালে লা রোহারা ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে।বিশেষায়িত পুলিশ সদস্যরা শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন - সমকালবাংলাদেশ পুলিশের ৫৩০ সদস্যের তিনটি কন্টিনজেন্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে যাচ্ছে। এরই মধ্যে কয়েকটি ধাপে বাছাই করে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদের প্রস্তুত করা হচ্ছে। আগামী সেপ্টেম্বরে হাইতিতে শান্তিরক্ষা মিশনে যোগ দিতে রওনা হওয়ার কথা রয়েছে তাদের। প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করতে বর্তমানে হাইতি ও জাতিসংঘ সদরদপ্তরে রয়েছে বাংলাদেশের একটি প্রতিনিধি দল। পুলিশের একাধিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে।\