স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন, সংগ্রাম, নির্যাতন সহ্য করেছি। অনেকে প্রাণ দিয়েছে, জেল খেটেছি; তবু মাথা নোয়াইনি। খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় ছিনিয়ে নিয়েছি। এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। নতুন করে একটা বাংলাদেশ গড়ে তোলার সময় এসেছে।”