বিগত বেশ কয়েকদিন ধরে সারাদেশে বৃষ্টি হচ্ছে। পাশাপাশি গত তিনদিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশজুড়ে এই বৃষ্টিপাত আরও একদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১০ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
আষাঢ়ের শেষ ভাগে চেনা রূপে ফিরেছে বর্ষা, ঢাকায় মুষলধারে বৃষ্টি
এতে আরও বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ ১০ জুলাই সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
আরও পড়ুন
আকস্মিক বন্যায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম স্থাপন
ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।
আরএএস/কেএসআর








