সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর উচ্ছ্বাস লুকাতে পারেননি আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া। যদিও এবারের বিশ্বকাপ দলে তার জায়গা হয়নি, তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে আলবিসেলেস্তেদের জয় উদযাপন করেছেন তিনি।

নিজের পোস্টে দি মারিয়া লিখেছেন, ‘চলো, সবাই! চলো! আর মাত্র এক ধাপ। চলো, আর্জেন্টিনা!’

ম্যাচের নির্ধারিত সময়ে আর্জেন্টিনার হয়ে গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। সুইজারল্যান্ডের হয়ে সমতা ফেরান দান এনদোয়ে। এরপর অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ গোল করে লিওনেল স্কালোনির দলকে ৩-১ ব্যবধানে জয় এনে দেন এবং নিশ্চিত করেন সেমিফাইনালের টিকিট।

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড।

আরআর/আইএন