নওগাঁর মহাদেবপুরে সাম্প্রতিক অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারগুলোর মাঝে চাল বিতরণ করা হয়েছে। রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার খাজুর ইউনিয়নের মর্তুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এই খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়। নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হান্নান ও যুবদলের আহ্বায়ক মোজাফ্ফর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক কৃষক দল নেতা সুলতান মামুনুর রশিদ।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এদিন ইউনিয়নের ১১০টি ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়। দুর্যোগের এই সময়ে সরকারি সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।\