দেশের কিংবদন্তি অভিনেতা খায়রুল আলম সবুজ। কিছুদিন আগে একটি ওটিটি প্ল্যাটফরমে প্রকাশিত কাজী আসাদ পরিচালিত ‘লাইফলাইন’ নামে একটি ওয়েব ফিল্মে বিদ্যা সিনহা মিমের বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। চরিত্রটি নিয়ে বেশ প্রশংসিত হয়েছেন এ অভিনেতা। এতে অভিনয় প্রসঙ্গে খায়রুল আলম সবুজ বলেন, ‘এর আগেও আমি অনেক নাটকে বাবার চরিত্রে অভিনয় করেছি। এবারই প্রথম বিদ্যা সিনহা মিমের বাবার চরিত্রে অভিনয় করেছি। ফিল্মটি প্রকাশ্যে আসার পর বেশ ভালো সাড়া পাচ্ছি। যখন যেখানেই যাচ্ছি সবাই এটা নিয়ে কথা বলছেন।’