বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. লতিফুল ইসলাম। এর আগে তিনি প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্বে পালন করেন।
সোমবার (১৩ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-৫ শাখা থেকে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাসরিন চৌধুরীর সই করা এক অফিস আদেশে এ বদলি ও পদায়ন করা হয়।
এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ-এর পরিচালক (প্রশাসন ও অর্থ) (চলতি দায়িত্ব) ড. লতিফুল ইসলামকে প্রতিষ্ঠানটির মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।
পাশাপাশি কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা এ আদেশ দ্রুত কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলে আদেশে জানানো হয়।
মুহাম্মদ সোহান/এফএ/জেআইএম








