মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নে বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ বিমান বাহিনীর মহিলা কল্যাণ সমিতি।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বাফওয়া উপ আঞ্চলিক শাখা শমশেরনগরের আয়োজনে উপজেলার পতনঊষার ইউনিয়নে রাজদিঘীর পার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেড় শতাধিক মানুষের মধ্যে প্যাকেটজাত খাবার সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে বন্যার্তদের হাতে প্যাকেট তুলে দেন বিমান বাহিনীর শমশেরনগর বিমান ঘাঁটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এডমিন) উইং কমান্ডার সঞ্জীব সাহা।
এ সময় উপস্থিত ছিলেন স্টেশন নিরাপত্তা কর্মকর্তা স্কোয়াড্রন লিডার খাইরুল ইসলাম, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমেদ খানসহ স্থানীয়রা।
উইং কমান্ডার সঞ্জীব সাহা বলেন, প্রাকৃতিক দুর্যোগের কঠিন সময়ে বিমান বাহিনী বরাবরের মতোই দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। বিমান বাহিনী প্রধানের নির্দেশে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।
মাহিদুল ইসলাম/এএইচ/জেআইএম








