বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেছেন, রাজনীতি থাকবে রাজনীতির জায়গায় আর বোর্ড প্রশাসন চলবে সরকারের নীতি ও বিধিবিধান অনুযায়ী। শিক্ষকেরা যেন বোর্ডে এসে হাসিমুখে কাজ সমাধান করে যেতে পারেন, এমন আচরণ করতে হবে।

আজ বৃহস্পতিবার বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান হিসেবে যোগদানকালে অধ্যাপক আবু তাহের এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের (বিসিএসজিইএ) বরিশাল জেলা সভাপতি প্রফেসর কাজী জাবের আহমেদ, সংগঠনের মহাসচিব ও উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এইচএসটিটিআই) পরিচালক মোশারফ হোসেন, সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মহিউদ্দিন, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফোরকান আহমেদ, সরকারি সুবিদখালী কলেজ অধ্যক্ষ প্রফেসর সোহরাব হোসেন হাওলাদার, তালতলী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান, এইচএসটিটিআই অতিরিক্ত পরিচালক এনামুল হক প্রমুখ।