ফার্মের মুরগির নানা পদ কমবেশি সবারই প্রিয়। তবে ঝটপট তৈরি করা যায় এবং স্বাদে ভরপুর এমন খাবারের তালিকায় চিকেন শর্মা অন্যতম। নরম রুটির দুর্দান্ত সমন্বয় এই খাবারকে ছোট-বড় সবার কাছেই জনপ্রিয় করে তুলেছে। বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়নে ফার্মের মুরগির শর্মা হতে পারে দারুণ একটি পছন্দ।

সাধারণত রেস্টুরেন্ট বা ফুডকোর্ট থেকেই অনেকেই এটি কিনে খান। তবে খুব অল্প সময়, সহজ কিছু উপকরণ আর সামান্য যত্নে ঘরেই তৈরি করা যায় রেস্টুরেন্টের স্বাদের সুস্বাদু ফার্মের মুরগির শর্মা। পরিবারের সবাইকে চমকে দিতে আজই বানিয়ে ফেলতে পারেন এই মুখরোচক রেসিপিটি।

jagoবিকেলের নাস্তায় ফার্মের মুরগির শর্মার তৈরি করতে পারেন

তবে জেনে নেওয়া যাক ফার্মের মুরগি দিয়ে শর্মা বাড়িতে কীভাবে তৈরি করবেন-

উপকরণ

  • ফার্মের মুরগির মাংস ২ কাপ
  • নরম রুটি ৪-৫টি
  • টক দই ২ টেবিল চামচ
  • আদা-রসুন বাটা ১ চা চামচ
  • লেবুর রস ১ চা চামচ
  • গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
  • গরম মসলা গুঁড়া আধা চা চামচ
  • মরিচ গুঁড়া আধা চা চামচ
  • তেল ২ টেবিল চামচ
  • মেয়োনিজ ৪ টেবিল চামচ
  • রসুন মিহি কুচি
  • লেবুর রস আধা চা চামচ
  • শসা ১টি
  • টমেটো ১টি
  • পেঁয়াজ পাতলা স্লাইস ১টি
  • চিনি সামান্য
  • লবণ স্বাদমতো

jago

প্রস্তুত প্রণালি

প্রথমে হাড়ছাড়া মুরগির টুকরোগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি বড় বাটিতে মুরগির সঙ্গে টক দই, আদা-রসুন বাটা, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, গরম মসলা, মরিচ গুঁড়া ও স্বাদমতো লবণ মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর ঢেকে অন্তত ৩০ মিনিট মেরিনেট করে রাখুন, যাতে মসলা ভালোভাবে মাংসের ভেতরে ঢুকে যায়।

এরপর একটি প্যানে তেল গরম করে মেরিনেট করা মুরগির মাংস দিন। মাঝারি আঁচে ঢেকে রান্না করুন। মাংস থেকে বের হওয়া পানি শুকিয়ে গেলে এবং মাংস পুরোপুরি সেদ্ধ হলে আরও কয়েক মিনিট ভেজে নিন। মাংসের গায়ে হালকা সোনালি বা পোড়া দাগ এলে চুলা থেকে নামিয়ে পাতলা করে কেটে বা ছিঁড়ে রাখুন।

এবার তৈরি করুন শর্মার সস। একটি ছোট বাটিতে মেয়োনিজ, কুচি করা রসুন, লেবুর রস ও সামান্য চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। চাইলে আরও মোলায়েম স্বাদের জন্য এতে অল্প টক দইও মিশিয়ে নিতে পারেন।

অন্য একটি বাটিতে শসা, টমেটো ও পেঁয়াজ কুচি নিয়ে সামান্য লবণ ও লেবুর রস দিয়ে হালকা করে মিশিয়ে সালাদ তৈরি করে রাখুন।

আরও পড়ুন

বিশ্বকাপের সময় করুন ইংল্যান্ডের খাবার ব্যাঙ্গার্স অ্যান্ড ম্যাশ

এরপর পিটা ব্রেড বা সাধারণ আটা-ময়দার রুটি হালকা গরম করে নিন। প্রতিটি রুটির ওপর প্রথমে তৈরি করা সস সমানভাবে ছড়িয়ে দিন। তারপর একপাশে ভাজা মুরগির মাংস, প্রস্তুত করা সালাদ দিন।

আরও পড়ুন

রাতের স্পেশাল মেন্যুতে থাকুক ফার্মের মুরগির বিরিয়ানি

সবশেষে রুটিটি শক্ত করে রোল করে নিন। পরিবেশন সহজ করতে রোলের নিচের অংশ টিস্যু পেপার বা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিন। এভাবেই সবগুলো শর্মা তৈরি করে টমেটো সস, চিলি সস বা অতিরিক্ত গার্লিক সসের সঙ্গে পরিবেশন করুন।

এসএকেওয়াই