বিশ্বকাপের উত্তেজনা জমে উঠলেই টিভির সামনে পরিবার বা বন্ধুদের সঙ্গে আড্ডা যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। আর খেলা দেখতে বসে যদি হাতের কাছে থাকে গরম গরম সুস্বাদু কোনো খাবার, তাহলে আনন্দটা যেন কয়েকগুণ বেড়ে যায়। তাই অনেকেই এমন রেসিপি খোঁজেন, যা অল্প সময়েই তৈরি করা যায়।
সেক্ষেত্রে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ব্যাঙ্গার্স অ্যান্ড ম্যাশ হতে পারে আদর্শ পছন্দ। নামটি একটু আলাদা শোনালেও এটি তৈরি করা খুবই সহজ। অল্প সময় তৈরি করা যায় এই মুখরোচক খাবারটি, যা বড় থেকে ছোটসহ বাড়ির সবাই পছন্দ করবে।
সহজ কয়েকটি উপকরণেই তৈরি হবে রেসিপিটি
আসুন জেনে নেওয়া যাক ব্যাঙ্গার্স অ্যান্ড ম্যাশ বাড়িতে কীভাবে তৈরি করবেন-
উপকরণ
- আলু ৪টি মাঝারি আকার
- দুধ আধা কাপ
- মাখন ২ টেবিল চামচ
- সসেজ ৪ টি
- মটরশুঁটি আধা কাপ
- পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ
- গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
- রসুন কুচি ১ চা চামচ
- ময়দা ১ টেবিল চামচ
- চিকেন স্টক ১.৫ কাপ
- অলিভ অয়েল ২ টেবিল চামচ
- ওয়ার্সচেস্টার সস ১ চা চামচ
- চিনি আধা চা চামচ
- লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে আলুগুলো সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। গরম থাকা অবস্থায় আলুর সঙ্গে মাখন, গরম দুধ, লবণ ও গোলমরিচ গুঁড়া মিশিয়ে ভালোভাবে ম্যাশ করুন। মিশ্রণটি একদম মসৃণ ও ক্রিমি না হওয়া পর্যন্ত ফেটিয়ে নিন। এরপর ঢেকে গরম অবস্থায় আলাদা করে রাখুন।
এবার একটি ফ্রাইপ্যানে ১ টেবিল চামচ অলিভ অয়েল গরম করুন। তেল গরম হলে সসেজগুলো দিয়ে মাঝারি আঁচে ১০-১২ মিনিট ভাজুন। মাঝে মাঝে উল্টে দিন, যাতে চারপাশ সমানভাবে সোনালি ও হালকা মচমচে হয়ে যায়। ভাজা হলে সসেজগুলো একটি প্লেটে তুলে রাখুন। অন্য দিকে মটরশুঁটি ভেজে রাখুন।
আরও পড়ুন
রাতের স্পেশাল মেন্যুতে থাকুক ফার্মের মুরগির বিরিয়ানি
একই প্যানে কুচানো পেঁয়াজ ও রসুন দিয়ে নরম ও হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর ময়দা ছিটিয়ে দিয়ে ১-২ মিনিট নেড়ে কাঁচা গন্ধ দূর করুন। এবার ধীরে ধীরে চিকেন বা বিফ ব্রথ ঢালুন। সঙ্গে দিন ওয়ার্সচেস্টার সস। ক্রমাগত নেড়ে মিশিয়ে নিন, যাতে কোনো দলা না থাকে। মাঝারি আঁচে ৫-৭ মিনিট রান্না করুন, যতক্ষণ না গ্রেভি ঘন ও মাখা-মাখা হয়ে আসে। প্রয়োজনে স্বাদ অনুযায়ী সামান্য লবণ ও গোলমরিচ যোগ করতে পারেন।
আরও পড়ুন
বাড়িতে বানান ব্রিটিশদের জনপ্রিয় ডেজার্ট স্টিকি টফি পুডিং
পরিবেশনের সময় একটি প্লেটে প্রথমে ক্রিমি ম্যাশড পটেটো বিছিয়ে দিন। তার ওপর সাজিয়ে রাখুন গরম গরম ভাজা সসেজ ও মটরশুঁটি পাশের রাখুন। সবশেষে ওপরে ঢেলে দিন পেঁয়াজের গ্রেভি।এবারগরম গরম পরিবেশন করুন ইংল্যান্ডের জনপ্রিয় ব্যাঙ্গার্স অ্যান্ড ম্যাশ।
এসএকেওয়াই








