নরসিংদীর পলাশ উপজেলার ডাংগায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সায়েম মিয়া (১৮) নামে এক তরুণ নিহত হয়েছে। শনিবার (২৭ জুন) রাত ১০টার দিকে ডাংগার কনফিডেন্স সিমেন্ট কারখানার সামনের এ দুর্ঘটনা ঘটে।নিহত সায়েম মিয়া ডাংগার বকুলতলা এলাকার শামীম মিয়ার ছেলে।সে সাইকেলে করে বাড়ি ফিরছিল।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১০ টার দিকে সায়েম ডাংগার কনফিডেন্স সিমেন্ট কারখানার সামনের সড়ক ধরে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। এসময় পিছন থেকে প্রাণ আরএফএল এর একটি বেপরোয়া কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর দ্রুত কাভার্ডভ্যান চালক পালিয়ে যায়। পরে পাঁচদোনা থেকে স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করে পুলিশ।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, ঘটনার আইনগত প্রক্রিয়া চলমান। তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।/