ভারত এতদিন সীমিত আকারে মেডিকেল ভিসা দিয়ে আসলেও স্বাভাবিক ভিসা কার্যক্রম বিশেষ করে ট্যুরিস্ট ভিসা আবেদন নেওয়া বন্ধ ছিল। ফলে ভ্রমণ ছাড়াও তৃতীয় কিছু দেশের ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রেও বাংলাদেশিরা সমস্যার মুখে পড়েছিলেন। বাংলাদেশ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিদায়ের আগে থেকেই ভারত সরকার বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিল।