ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৮৯ জনে। আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। ধ্বংসস্তূপ, ক্ষয়ক্ষতির পাশাপাশি এখন দেশটিতে দেখা দিয়েছে নতুন উদ্বেগজন স্বাস্থ্য সংকট। অতিরিক্ত ভিড়ের আশ্রয়কেন্দ্র, নিরাপদ পানির অভাব, অস্বাস্থ্যকর পরিবেশ এবং স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ায় সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করা হয়।
বৃহস্পতিবার সতর্কবার্তা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আমেরিকা অঞ্চলের শাখা প্যান আমেরিকান হেলথ অরগানাইজেশন (পিএইচও)। এপি।





