কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কে বিশেষভাবে লুকিয়ে মাদক পাচারকালে ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ জুলাই) রাতে উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজীহাটা কলোনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।অভিযানে ১৩৪ বোতল এসকাফ (ESkuf) সিরাপ, ৪ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত বিশেষভাবে তৈরি ২টি মোটরসাইকেলের তেলের ট্যাঙ্ক উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কাজীহাটা কলোনিপাড়া গ্রামের মাহাবুল মন্ডল (৩০) ও একই গ্রামের হাবু (৪২)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে ও ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুর রহমানের তত্ত্বাবধানে পুলিশের একটি দল হাবুর বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরের ভেতর থেকে এসব মাদক ও সরঞ্জাম উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কের ভেতরে আলাদা প্রকোষ্ঠ তৈরি করে সেখানে মাদক রাখা হয়েছিল।ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান জানান, মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কের ভেতরে লুকিয়ে মাদক পাচার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।/
রাজনীতি
ভেড়ামারায় অভিনব কায়দায় মাদক পাচারকালে গ্রেপ্তার ২

শেয়ার করুন







