শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আজ জাতীয় সংসদে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফেরার অনুরোধ করেছেন। ঢাকাসহ বিভিন্ন স্থানে চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে তিনি জানান, ভুলত্রুটি হওয়া কেন্দ্রে প্রয়োজনে আবার পরীক্ষা নেওয়া হবে। পদার্থবিজ্ঞানের দুটি ভুল প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, আবহাওয়া ভালো থাকার তথ্যের ভিত্তিতে সোমবারের পরীক্ষা বহাল রাখা হয়েছিল।
শিক্ষা
ভুল প্রশ্নে পূর্ণ নম্বর, প্রয়োজনে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

শেয়ার করুন







