রাঙ্গামাটির লংগদুতে নিজ বাড়ির বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেনসন চাকমা (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার লংগদু ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মহাজনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেনসন চাকমা ওই এলাকার নীল কান্তি চাকমার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাড়ির বিদ্যুৎ সংযোগের একটি তার ছিঁড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সংযোগটি পুনঃস্থাপনের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বেনসন চাকমা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।

আবু দারদা খান আরমান/কেজে/এএসএম