জমিতে বিনিয়োগের নামে টাকা ও স্বর্ণালংকার আত্মসাৎ, অপহরণ এবং জোরপূর্বক ধর্ষণের অভিযোগে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক নারী। বুধবার (১ জুলাই) রাতে জামালপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মুর্শেদা আক্তার মিহা নামে ওই নারী এই অভিযোগ করেন।অভিযুক্ত নেতার নাম নিজাম উদ্দিন। তিনি মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।সংবাদ সম্মেলনে মুর্শেদা আক্তার অভিযোগ করেন, জমি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজাম উদ্দিন বিভিন্ন সময়ে তার কাছ থেকে ১৭ লাখ ৬০ হাজার টাকা এবং প্রায় ৮ ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করেন। পাওনা টাকা ফেরত চাইলে তাকে একাধিকবার জোরপূর্বক আটকে রাখা হয়। একপর্যায়ে তাকে ও তার শিশুসন্তানকে অপহরণ করে চেতনানাশক খাইয়ে অচেতন করা হয়। ওই অবস্থায় ভয়ভীতি দেখিয়ে সাদা স্ট্যাম্প ও কাগজে স্বাক্ষর নেওয়া হয়। অভিযোগকারীর দাবি, কৌশলে তার আগের স্বামীকে তালাক প্রদান এবং নিজামের সঙ্গে বিয়ে ও ডিভোর্সের জাল নথিতেও তার টিপসহি নেওয়া হয়েছে।ভুক্তভোগী ওই নারী আরও বলেন, জামালপুর শহরের বোসপাড়া এলাকার একটি বাসায় তাকে টানা ১১ দিন অবরুদ্ধ রেখে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন নিজাম উদ্দিন। এ ঘটনার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এসব ঘটনায় বিচার চেয়ে গত ৩০ জুন জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা করেছেন বলে তিনি জানান। মামলা করার পর থেকে তাকে ও তার স্বামীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।সংবাদ সম্মেলনে মুর্শেদা আক্তারের স্বামী প্রবাসী সেলিম মিয়া উপস্থিত ছিলেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তার স্ত্রীর ছবি ও আপত্তিকর ভিডিও তৈরি করে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা নিজাম উদ্দিন। তিনি দাবি করেন, মুর্শেদা আক্তার তার ৩য় স্ত্রী। টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।/
রাজনীতি
বিএনপি নেতার বিরুদ্ধে প্রতারণা, অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগ

শেয়ার করুন







