সুনামগঞ্জের দিরাই থানা পয়েন্টে বিএনপির সমাবেশ ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিরাই থানা পয়েন্টে এই ১৪৪ ধারা জারি করা হয়।
আরও পড়ুন
ভাতার আশ্বাসে টাকা আদায়, পদ হারালেন বিএনপির সভাপতি-সম্পাদক
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) দিরাই থানা পয়েন্টে উপজেলা বিএনপির ডাকে দলীয় সমাবেশ করেন সুনামগঞ্জ-২ আসনের সাংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী ও তার কর্মী-সমর্থকরা। সেই সমাবেশের পাল্টা হিসেবে একই স্থানে সমাবেশের ডাক দেন দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুকসহ দিরাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক। সমাবেশকে ঘিরে সকাল থেকে
উভয় পক্ষের মধ্যে মিছিল ও পাল্টা মিছিল শুরু হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আশঙ্কা দেখা দেয়।
এ অবস্থায় দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার দিরাই থানা পয়েন্টে, বাগানবাড়ি কমিউনিটি সেন্টার দিরাই বাজার ও কলেজ রোড এলাকায় শনিবার সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।
আরও পড়ুন
১৭ বছরে আওয়ামী লীগ দেশটাক শেষ করছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
ইউএনও সনজীব সরকার বলেন, দিরাইয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
লিপসন আহমেদ/এসআর/এএসএম








