২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে একটি অ্যাসিস্ট করে বিশ্বকাপ ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি।
এই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপে তার মোট অ্যাসিস্ট সংখ্যা দাঁড়িয়েছে ১০টি, যা টুর্নামেন্টের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ। এর ফলে জার্মান কিংবদন্তি ফ্রিটজ ভাল্টারের ১০ অ্যাসিস্টের দীর্ঘদিনের রেকর্ডে ভাগ বসালেন আর্জেন্টাইন অধিনায়ক।
বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টদাতাদের তালিকা:
লিওনেল মেসি (আর্জেন্টিনা) — ১০টি
ফ্রিটজ ভাল্টার (জার্মানি) — ১০টি
রেমঁ কোপা (ফ্রান্স) — ৮টি
উভে জিলার (জার্মানি) — ৮টি
দিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা) — ৮টি
গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও নিজের অসাধারণ দক্ষতার প্রমাণ রেখে বিশ্বকাপের ইতিহাসে আরেকটি অনন্য রেকর্ড নিজের করে নিলেন লিওনেল মেসি।
আরআর/আইএন








