২০২৬ ফুটবল বিশ্বকাপের রেফারি প্যানেল থেকে বাদ পড়ার কয়েক সপ্তাহের মধ্যেই মারা গেলেন নেদারল্যান্ডসের ফিফা রেফারি রব ডিপেরিঙ্ক। মাত্র ৩৮ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ডাচ ফুটবল অঙ্গনে।
ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি) এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।
বিবৃতিতে সংস্থাটি বলেছে, ফিফা রেফারি রব ডিপেরিঙ্কের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞ একজন রেফারির পাশাপাশি আমরা একজন নিবেদিতপ্রাণ সহকর্মীকেও হারালাম। এই কঠিন সময়ে তার পরিবার ও স্বজনদের প্রতি আমাদের সমবেদনা রইল।
চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসের শীর্ষ রেফারি ড্যানি মাকিলির সঙ্গে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল ডিপেরিঙ্কের।
কিন্তু গত এপ্রিল মাসে লন্ডনের একটি হোটেলে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ ওঠার পরপরই ফিফা তাকে বিশ্বকাপের রেফারি প্যানেল থেকে সাময়িকভাবে সরিয়ে দেয়।
পরে তদন্ত শেষে ব্রিটিশ পুলিশ জানায়, অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। মে মাসেই মামলাটি খারিজ করে দেওয়া হয় এবং তার বিরুদ্ধে আর কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।
‘নির্দোষ প্রমাণিত হয়েও বিশ্বকাপ হারালাম’
মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর ডিপেরিঙ্ক প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তার দাবি ছিল, পুলিশ তাকে নির্দোষ বললেও ফিফা আর বিশ্বকাপের দায়িত্ব ফিরিয়ে দেয়নি।
তিনি বলেছিলেন, “মিথ্যা অভিযোগ আমার জন্য অত্যন্ত কষ্টের ছিল। শুরু থেকেই আমি পুলিশ, ফিফা ও উয়েফার সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছি। তদন্ত শেষে অভিযোগ খারিজ হলেও বিশ্বকাপ থেকে বাদ পড়ার সিদ্ধান্ত আমাকে গভীরভাবে ভেঙে দিয়েছে।”
ফিফা তাকে ফিরিয়ে না নিলেও ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন শুরু থেকেই তার প্রতি আস্থা রাখে। ব্রিটিশ পুলিশ তদন্ত শেষ করার পর তাকে নির্দোষ বিবেচনা করে এরেডিভিসিতে ম্যাচ পরিচালনার অনুমতিও ফিরিয়ে দেওয়া হয়।
২০১৭ সালে নেদারল্যান্ডসের শীর্ষ লিগে রেফারিং শুরু করেন রব ডিপেরিঙ্ক। ক্যারিয়ারে তিনি এরেডিভিসিতে ৮৪টি ম্যাচ পরিচালনা করেন।
আন্তর্জাতিক পর্যায়েও তিনি পরিচিত মুখ ছিলেন। বিশেষ করে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে দায়িত্ব পালন করেন।
রাতের মধ্যে যেসব জেলায় আঘাত হানবে দমকা হাওয়াসহ প্রচণ্ড ঝড়
২০২৪ সালের ৩ মে ছিল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। আর বিশ্বকাপের স্বপ্ন ভেঙে যাওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই আসে তার মৃত্যুর খবর, যা ফুটবল অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
The post বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু appeared first on ZoomBangla.






