এবারের বিশ্বকাপে ৬ গোল ও ২ এসিস্ট করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার উপরে রয়েছেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপে মাঠের ভেতরের মতো মাঠের বাইরেও নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করছেন ফ্রান্স অধিনায়ক।

স্প্যানিশ সংবাদপত্র এএস-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, টুর্নামেন্টের শুরুতে ফ্রান্স দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার পর তিনি দলের সব সতীর্থকে হেডফোন উপহার দিয়েছেন।

দলের ভেতরে এই উদ্যোগকে সতীর্থদের প্রতি এমবাপের আন্তরিকতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হয়েছে। একই সঙ্গে এটি অধিনায়ক হিসেবে তার পরিপক্বতার আরও একটি প্রমাণ বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতিবেদন অনুযায়ী, প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা ফুটবলারদের মানসিকভাবে সাহস ও সমর্থন জোগাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এমবাপে।

বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে, যারা জার্মানিকে বিদায় করে বড় চমক দেখিয়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে।

আরআর/এমএমআর