নীলফামারীর ডিমলা উপজেলার একটি মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহ দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নিহতের মামা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুৃপুরে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দক্ষিণ ঝুনাগাছ চাপানী মুনাকাশা কাকড়া চৌপতি এলাকার মুনাকাশা বায়তুন নূর মসজিদে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন
সৈয়দপুর রেলওয়ে স্টেশন / ছোটদের নামতে হয় লাফ দিয়ে, বয়স্কদের কোলে করে
মৃতরা হলেন ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দক্ষিণ ঝুনাগাছ চাপানী এলাকার নুরুল ইসলামের ছেলে আব্দুল মালেক (৩২) এবং তার মামা একই এলাকার নছির উদ্দিনের ছেলে আহেদুল ইসলাম (৬৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল মালেক দীর্ঘদিন ধরে ওই মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মঙ্গলবার (১৪ জুলাই) তার বিয়ে সম্পন্ন হয়। আজ সকালে মুসল্লিরা মসজিদের ভেতরে তার গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পরিবারের লোকজনকে জানালে তার মামা মসজিদে এসে ঝুলন্ত মরদেহ দেখে হৃদরোগে আক্রান্ত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
আরও পড়ুন
শিক্ষার্থীদের মধ্যে পচা ডিম বিতরণের চেষ্টা, হাতেনাতে ধরলেন ইউএনও
এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আমিরুল হক/এসআর/জেআইএম








