রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা হয়েছে।
আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো.আমিনুল ইসলাম।
আমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার এই প্রতিবেদন হাতে পেয়েছেন। সেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও একেএম শহিদুল হকসহ ৪১ জন আসামি। প্রতিবেদন যাচাই-বাছাই করে ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানান তিনি।
এর আগে ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রাম ৫৮ জন হত্যাকাণ্ডের শিকার হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর।








