একটি নবজাতক পৃথিবীতে আসার পর তার সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়ার কথা নিজের ঘর। কিন্তু, সেই ঘরই যখন হয়ে ওঠে নির্যাতনের চারণভূমি, তখন তা আর কেবল পারিবারিক সমস্যা থাকে না—হয়ে ওঠে গোটা সমাজের বিবেকের প্রশ্ন। নরসিংদীর মাধবদীতে মাত্র দুই মাসের এক শিশুর ওপর নির্মম নির্যাতনের এমনই এক লোমহর্ষক ঘটনা প্রকাশ্যে এসেছে, যা দেখে শিউরে উঠেছে দেশবাসী।