ময়মনসিংহের শ্যামগঞ্জ এলাকায় রেলওয়ের একটি গ্যাংকারের (বিশেষ যান) চাকা লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহের সঙ্গে ঝারিয়া ও মোহনগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন
রেলওয়ের উদাসীনতা, কোটি টাকার প্রকল্পে মশা-ব্যাঙের বাসা
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গ্যাংকারের একটি চাকা লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহের সঙ্গে ঝারিয়া ও মোহনগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত চাকা উদ্ধারে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মীরা কাজ করছেন। উদ্ধার কাজ শেষ হলেই ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
ব্রাহ্মণবাড়িয়া স্টেশন / লাগামহীন টিকিট কালোবাজারি, যাত্রীদের দুর্ভোগ
ওসি আরও জানান, এ ঘটনায় মোহনগঞ্জ এক্সপ্রেস গৌরীপুর স্টেশনে এবং জারিয়া লোকাল ট্রেন শম্ভুগঞ্জ স্টেশনে আটকে রয়েছে।
হোসাইন সুলভ/এসআর/জেআইএম








