বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি এম এ হাতেমকে সেলিম ওসমানের ‌‘ক্যাশিয়ার’ হিসেবে আখ্যায়িত করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন। একইসঙ্গে তিনি সেলিম ওসমানকে ‘সন্ত্রাসী’ ও ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ

এমপি আবদুল্লাহ আল আমিন বলেন, “আমাদের বলা হয় প্রশাসন আসামিদের দেখে না। এটা ভুল, আসামিরা চোখের সামনে আছে। কারা ওসমানদের সঙ্গে ছিল, আমরা কি তাদের চিনি না? ওসমানদের ক্যাশিয়ার কে? শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে জুলাই অভ্যুত্থানকে ‘তাণ্ডব’ বলেছে, সেই হাতেম ব্যবসায়ী নেতা হওয়ায় তার নাম বলা যাবে না? অথচ হাতেমের বিরুদ্ধেও মামলা আছে। আমি কোনো দলের বিরুদ্ধে বা বর্গের বিরুদ্ধে না।”

আরও পড়ুন

থানা প্রাঙ্গণে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা

তিনি বলেন, ‘ব্যবসায়ীদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। নারায়ণগঞ্জকে দেশে-বিদেশে সম্মানিত করেছে ব্যবসায়ীরা। তার মানে তো এই না যে কোনো ব্যবসায়ী সন্ত্রাসীদের সঙ্গে আঁতাত করে নাই। সেলিম ওসমানও তো ব্যবসায়ী। সে অবশ্যই সন্ত্রাসী এবং ফ্যাসিস্ট। যখন আমাদের নারায়ণগঞ্জে একের পর এক গুলি করে তরুণদের হত্যা করা হচ্ছে, তখন শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে বলেছে ‘যারা তাণ্ডব করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। সে এখন ব্যবসায়ী নেতা বলে তাকে ছাড় দিতে হবে?’

আরও পড়ুন

রাস্তা নয় যেন খাল

বিকেএমইএ সভাপতি এম এ হাতেম দেশের বাইরে অবস্থান করায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবীর, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম