হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে এসব পাখি উদ্ধার করা হয়।বন বিভাগ জানায়, উদ্ধার করা পাখির মধ্যে রয়েছে ৩টি টিয়া, ৪টি শালিক, ৬টি ঘুঘু, ৬টি ডাহুক, ১টি কোড়া, ১টি বালিহাঁস ও ৩টি ময়না। অভিযান চলাকালে পাখি শিকারিদের বাধার মুখে পড়েন বন বিভাগের সদস্যরা। পরে উদ্ধার করা পাখির মধ্যে ডাহুক, কোড়া ও বালিহাঁস শাহজাহানপুরের কাটেঙ্গা বিলে অবমুক্ত করা হয়। এ ছাড়া টিয়া, শালিক ও ঘুঘু পাখিগুলো সাতছড়ি জাতীয় উদ্যানের গভীর বনে ছেড়ে দেওয়া হয়।সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়েছে। বন ও বন্য প্রাণী রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মোবারক হোসেন জানান, বন্য প্রাণী ধরা বা খাঁচায় পালন করা দণ্ডনীয় অপরাধ। উদ্ধার করা পাখিগুলো যথাযথভাবে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হয়েছে।
রাজনীতি
সাতছড়ি বনে ফিরল ২৪ পাখি

শেয়ার করুন







