ফিফা বিশ্বকাপের পর্দা নামতে আর বাকি মাত্র কয়েক দিন। এবারের আসরে আর্জেন্টিনা ও স্পেন ফাইনালে জায়গা করে নিলেও শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। দলের এমন হতাশাজনক বিদায়ের পরও প্রিয় দলকে ঘিরে নিজের ভালোবাসা ও আশার কথা জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ।

আরও পড়ুন

কয়টি প্রেম করেছেন দীঘি, মুখ খুললেন ব্যক্তিগত জীবন নিয়ে

শুক্রবার (১৭ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পলাশ লেখেন, ‘আমার কাছে ব্রাজিল শুধু একটা দল নয়। এটা শৈশবের আবেগ, অসংখ্য স্মৃতি আর হৃদয়ের একটা অংশ।’

তিনি আরও লেখেন, ‘আমি বিশ্বাস করি, ব্রাজিল আবার ফিরবে। ফিরে আসবে সেই হারানো গৌরব, ঐতিহ্য আর ইতিহাস নিয়ে। ফিরতেই হবে! কেবল তা সময়ের অপেক্ষা।’

প্রিয় দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে পলাশ বলেন, ‘সেই দিন আমরা আবার হাসব। আমাদের অশ্রুসিক্ত চোখের প্রতিদান ব্রাজিল দেবে। সেদিন আনন্দে হয়তো কেঁদে কেঁদে এসব দিনের কথা মনে করব। সবসময় ব্রাজিল।’

আরও পড়ুন

একের পর এক পরাজয়, হিমির প্রশ্ন, ‘আর কোন দল সাপোর্ট করব?’

অভিনেতার এই পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। মন্তব্যের ঘরে অনেক ব্রাজিল সমর্থক নিজেদের আবেগ, হতাশা ও আশার কথা ভাগ করে নেন। অনেকেই বিশ্বাস প্রকাশ করেন, কঠিন সময় পেরিয়ে খুব শিগগিরই সাম্বার দেশ আবারও বিশ্ব ফুটবলে নিজেদের চেনা রূপে ফিরবে।

 

এলআইএ