শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও ‘জুলাই যোদ্ধাদের’ সংবর্ধনাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে নগরীর বাইপাস মোড়ে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ ভিড় করেন সর্বস্তরের মানুষ।সকালে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবীর সরকার, রেঞ্জ ডিআইজি জাহিদুল হাসান, সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা প্রশাসক সাইফুর রহমান ও পুলিশ সুপার কামরুল হাসান।শহীদ পরিবারের সদস্য ছাড়াও বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।পরে নগরীর টাউন হল মোড়ের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। এছাড়া মসজিদ, মন্দিরসহ সব উপাসনালয়ে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
লাইফস্টাইল
বৃষ্টি উপেক্ষা করে ময়মনসিংহে শহীদদের বিনম্র শ্রদ্ধা

শেয়ার করুন







