মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও আগুন দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে।
আজ বুধবার রাত ৯টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে। ইটপাটকেলের আঘাতে কাচের জানালা ভেঙে গেছে বলে জানা গেছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান আজকের পত্রিকাকে বলেন, সাকিব আল হাসানের বাড়িতে কিছু লোক ইটপাটকেল নিক্ষেপ করেছে এবং আগুন দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে চলে যায়। সেখানে বর্তমানে পুলিশ মোতায়েন আছে।








