গাজীপুরে কনস্টেবল পদে চাকরির কথা বলে টাকা আদায়ের অভিযোগে আল আমিন নামে ভুয়া এএসপিকে গ্রেফতার করা হয়েছে। সে মেট্রো সদর থানার টেক কাথোরা এলাকার বাসিন্দা। শনিবার রাতে বাসন থানা এলাকার বারবৈকার বগুড়া ইঞ্জিনিয়ারিং ওয়াকসপের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এসএম শফিকুল ইসলাম জানান, আটক আল আমিন নিজেকে এএসপি পরিচয় দিত। সে কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে এক নারীর কাছ থেকে টাকা নেয়। ওই নারীর অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পুলিশের পোশাক ব্যবহার করা তার ছবি পাওয়া যায়। পরে তাকে গ্রেফতার করা হয়।








