বর্ষার আবেগ, প্রকৃতি আর স্মৃতিকে গানের সুরে তুলে ধরেছে নতুন অ্যালবাম ‘বাদলা স্মৃতি’। শ্রাবণের ১৬ তারিখ বিকালে রাজধানীর ‘এট দ্য টেবিল’-এ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে অ্যালবামের গানগুলো। একই অনুষ্ঠানে উন্মোচন করা হয় অ্যালবামের প্রথম মিউজিক ভিডিও ‘ভিজিয়ে দিয়ো না’। পাশাপাশি আরও দুটি মিউজিক ভিডিওর বিশেষ প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।