জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ)-এর চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আগামী ছয় মাসের জন্য গঠিত এই কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. শওকত হোসেন চৌধুরী এরশাদ। এছাড়া সদস্য সচিব করা হয়েছে অ্যাডভোকেট মো. সরওয়ার হামিদ পিয়ালকে।

গতকাল মঙ্গলবার (৭ জুলাই) ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্সের মুখ্য সংগঠক অ্যাডভোকেট সাকিল আহমাদের সুপারিশক্রমে এই কমিটি গঠন করা হয়। এটি অনুমোদন করেন সংগঠনটির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম আজমল হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট মুহা. এরশাদুল বারী খন্দকার।

আরও পড়ুন

জামায়াত আমির / জুলাই সনদকে প্রতারণার দলিল বলে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আনোয়ারুল আলম খোকন। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন অ্যাডভোকেট সোহরাব মাহমুদ শিবলী (রানা), অ্যাডভোকেট মো. মোসাদ্দেকুল মাওলা, অ্যাডভোকেট দিলরুবা মালা, অ্যাডভোকেট শেখ সোহেল মাহমুদ রাসেল এবং অ্যাডভোকেট মুফিজুর রহমান চৌধুরী।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ মুহিবুল্লাহ মুহিব। যুগ্ম সদস্য সচিব পদে আছেন অ্যাডভোকেট আব্বাস আলী খান, অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট আরমান আজাদ এবং অ্যাডভোকেট হাবিবুর রহমান আজাদ।

আরও পড়ুন

এবার সারাদেশে অতিভারী বর্ষণের আভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

কমিটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট নাসির আলী।যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহমুদুল হাসান, অ্যাডভোকেট নাজমুল আনোয়ার রাব্বি, অ্যাডভোকেট আবু জাহিদ ও অ্যাডভোকেট মো. ফারুক।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন অ্যাডভোকেট ইয়াছিন আরাফাত সাজ্জাদ, অ্যাডভোকেট মিজানুর রহমান সামি, অ্যাডভোকেট তানজিমুল আলম, অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমানসহ মোট ২৪ জন আইনজীবী।

এফএইচ/কেএসআর