ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসের ঘটনায় বসতঘর মাটিচাপা পড়ে। এ ঘটনায় মা–ছেলেসহ এক পরিবারের চারজন নিহত হন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকেরা উদ্ধারকাজ চালান।

মাটি চাপা পড়া বসতঘর উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
কাদামাটিতে চাপা পড়া মানুষকে উদ্ধারে স্থানীয় লোকজনের প্রাণপণ চেষ্টা।
পাহাড়ধসের পর মাটি চাপা পড়া বসতঘরে চলছে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের উদ্ধার তৎপরতা।
পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত বসতঘরের আরেকটি অংশ।
উদ্ধার কার্যক্রম শেষে নিহত ব্যক্তিদের মরদেহ বসতঘরের পাশে রাখা হয়েছে।