চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (৫ জুলাই) ভোরে উপজেলার দুর্লভপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার তাহের (৫৫) আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর পূর্বপাড়ার মৃত সোহরাব উদ্দীনের ছেলে।চুয়াডাঙ্গা পুলিশের মিডিয়া সেল থেকে এক বার্তায় জানানো হয়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে আজ ভোর সোয়া চারটার দিকে ডিবির একটি দল দুর্লভপুর গ্রামে তাহেরের বাড়িতে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির উপপরিদর্শক (এসআই) তোরগুল হাসান সোহাগ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ফজলুল করিম। এ সময় তাহেরের কাছ থেকে ১১৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।চুয়াডাঙ্গা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।।\
রাজনীতি
চুয়াডাঙ্গায় মাদকসহ একজন গ্রেপ্তার

শেয়ার করুন







