দক্ষিণ আফ্রিকাজুড়ে অভিবাসীবিরোধী বিক্ষোভের জেরে ৯০০ জনের বেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিভিন্ন এলাকায় মোট ১২০টি বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়। বেশির ভাগ কর্মসূচি শান্তিপূর্ণ হলেও কয়েকটি এলাকায় সহিংসতা, লুটপাট ও গোলাগুলির ঘটনা ঘটে। বুধবার দেশটির পুলিশ জানায়, ১০৮টি বড় ধরনের কোনো সংঘর্ষ ছাড়াই শেষ হলেও বাকি ১২টিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। রয়টার্স।
অপরাধ
দক্ষিণ আফ্রিকায় ৯ শতাধিক গ্রেফতার

শেয়ার করুন






