হবিগঞ্জের চুনারুঘাটে কৃষিজমিতে কাজ করার সময় অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার শানখলা ইউনিয়নের দক্ষিণ গোড়ামী মির্জাপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন মির্জাপুর গ্রামের আব্দুল্লাহ মিয়া (৪৫) ও তার ছোট ভাই আজিদ মিয়া (৪০)।স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আব্দুল্লাহ ও আজিদসহ চারজন নিজেদের কৃষিজমিতে কাজ করছিলেন। ওই জমিতে আগে থেকেই একটি অবৈধ বিদ্যুৎ সংযোগের তার পড়ে ছিল। কাজ করার সময় অসাবধানতাবশত ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। স্থানীয়রা আহত অন্য দুজনকে উদ্ধার করে দ্রুত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অপরাধ
কৃষিজমিতে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের করুণ মৃত্যু

শেয়ার করুন







