ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আবারও আলোচনায়। তবে এবার নতুন কোনো সিনেমা নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা কয়েকটি রোদমাখা ছবিই তাকে এনে দিয়েছে নতুন আলোচনা।
আরও পড়ুন
রিয়াজের নায়িকা হয়ে রোমান্টিক শুরু, এখন ভিলেন হতে চান পূর্ণিমা
সম্প্রতি নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় একগুচ্ছ ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবিতে সুইমিংপুলের পাশে রোদ পোহাতে দেখা যায় তাকে। ছবির সঙ্গে দেওয়া রসিকতাপূর্ণ ক্যাপশনও নজর কাড়ে নেটিজেনদের।
ফারিয়া লিখেছেন, ‘ডাক্তার বলেছিলেন, ‘আরও রোদ নিতে।’ আমি বিষয়টি ব্যক্তিগতভাবে নিয়েছি।’
ছবিগুলোতে হালকা নীলচে-সবুজ রঙের বিকিনি ও তার ওপর সাদা-নীল নকশার কিমোনো পরে ধরা দিয়েছেন তিনি। সঙ্গে ছিল স্টাইলিশ সানগ্লাস। আত্মবিশ্বাসী উপস্থিতি ও ফ্যাশনেবল লুক ভক্তদের নজর কেড়েছে।
ছবি প্রকাশের পরই মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসার বন্যা বইতে শুরু করে। কেউ তার স্টাইলের প্রশংসা করেছেন, আবার কেউ মজার ক্যাপশনের প্রশংসা করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, ফারিয়া বরাবরের মতোই আত্মবিশ্বাস ও গ্ল্যামারের সমন্বয়ে নিজেকে উপস্থাপন করেছেন।
আরও পড়ুন
শাকিব-ইধিকা জুটি কি ফিরছে?
ফ্যাশন ও স্টাইল সচেতনতার জন্য নুসরাত ফারিয়া বরাবরই পরিচিত। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত নিজের নতুন নতুন লুক ও ফটোশুটের ছবি শেয়ার করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি।
রসিকতা, আত্মবিশ্বাস আর স্টাইলিশ উপস্থিতির মিশেলে নুসরাত ফারিয়ার নতুন এই পোস্ট অল্প সময়েই নেটদুনিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।
এলআইএ








