২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচের জন্য দুই দলের শুরুর একাদশ ঘোষণা করা হয়েছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে উভয় দল।

লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা আক্রমণভাগে রেখেছে হুলিয়ান আলভারেজকে। মাঝমাঠে রয়েছেন এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও লিয়ান্দ্রো পারেদেস। রক্ষণে দায়িত্বে থাকবেন ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা ও নিকোলাস তাগলিয়াফিকো। গোলবার সামলাবেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

অন্যদিকে, সুইজারল্যান্ড ৪-২-৩-১ ছকে মাঠে নামছে। গোলপোস্টে আছেন গ্রেগর কোবেল। রক্ষণে নেতৃত্ব দেবেন ম্যানুয়েল আকাঞ্জি, নিকো এলভেদি, রিকার্দো রদ্রিগেজ ও ডেনিস জাকারিয়া। মাঝমাঠে গ্রানিত জাকা, রেমো ফ্রয়লার, জিব্রিল সো, ফাবিয়ান রিডার এবং ড্যান এনদোয়ে খেলবেন। একমাত্র স্ট্রাইকার হিসেবে থাকছেন ব্রিল এম্বোলো।

এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। ফলে শেষ চারে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে শুরু থেকেই জমে উঠবে দুই ইউরোপ-দক্ষিণ আমেরিকার শক্তিধর দলের লড়াই।

আর্জেন্টিনার একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস; লিওনেল মেসি (অধিনায়ক), হুলিয়ান আলভারেজ।

সুইজারল্যান্ডের একাদশ
গ্রেগর কোবেল; ডেনিস জাকারিয়া, নিকো এলভেদি, ম্যানুয়েল আকাঞ্জি, রিকার্দো রদ্রিগেজ; রেমো ফ্রয়লার, গ্রানিত জাকা; ফাবিয়ান রিডার, জিব্রিল সো, ড্যান এনদোয়ে; ব্রিল এম্বোলো।

এমএমআর