ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি মনোনীত হয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে বৃহস্পতিবার (৩০ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ।

আরও পড়ুন

তদবিরের হাট স্বাস্থ্য মন্ত্রণালয়!

এতে বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন সভাপতির নেতৃত্বে দেশের অন্যতম বৃহৎ এ সরকারি হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম, সেবার মানোন্নয়ন এবং ব্যবস্থাপনা আরও গতিশীল হবে।

কাজী আল আমিন/এমএমকে