ঢাকার শেরেবাংলা নগর এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতাররা হলেন- মো. রুবেল মিয়া (৩০) ও মো.সালেহিন ইমতিয়াজ (২৯)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শেরেবাংলা নগর থানাধীন শিশুমেলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূলহোতা ঢাকায় গ্রেফতার

সিটিটিসির বরাত দিয়ে তিনি বলেন, বুধবার রাতে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক দল শেরেবাংলা নগর থানাধীন শিশুমেলা এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ছিনতাই করার প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এএমএ