বাংলাদেশের সংগীতাঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান আরও সুদৃঢ় করলেন এ প্রজন্মের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী এম এস দৌলা। মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (মেজাফ)-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মেজাফ স্টার অ্যাওয়ার্ডস ২০২৬-এ তাঁর জনপ্রিয় গান ‘ঢেউ’-এর জন্য শ্রেষ্ঠ গীতিকার, সুরকার ও গায়ক হিসেবে সম্মাননা অর্জন করেছেন তিনি।সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে এম এস দৌলা বলেন, “এই সম্মাননা আমার সংগীতজীবনের এক অনন্য প্রাপ্তি। এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, আমার সকল শ্রোতা, শুভাকাঙ্ক্ষী এবং বাংলা গানের প্রতি ভালোবাসা রাখা মানুষেরও অর্জন। দর্শক-শ্রোতাদের অকৃত্রিম ভালোবাসা ও অনুপ্রেরণাই আমাকে প্রতিনিয়ত নতুন সৃষ্টি করতে সাহস জোগায়।”তিনি আরও বলেন, “মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তারা আমার কাজের মূল্যায়ন করেছেন। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও ভালো গান উপহার দেওয়ার দায়িত্ব ও অনুপ্রেরণা দেবে।”‘ঢেউ’ গানের পৃষ্ঠপোষক গেমপ্লিফাই বাংলাদেশ-এর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এম এস দৌলা। তিনি বলেন, “তাদের আন্তরিক সহযোগিতা ও বিশ্বাস ছাড়া এই পথচলা এতটা সুন্দর হতো না। ডাউলা প্রোডাকশনকে এগিয়ে নিতে গেমপ্লিফাই বাংলাদেশ যে ভূমিকা রেখে চলেছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল।”এছাড়া পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং দেশ-বিদেশের দর্শক-শ্রোতাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে এম এস দৌলা বলেন, “আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় পুরস্কার। আপনাদের দোয়া ও সমর্থন নিয়েই বাংলা গানের জন্য আরও ভালো ও ব্যতিক্রমধর্মী কাজ করে যেতে চাই।”
‘ঢেউ’ গানের মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে এই স্বীকৃতি এম এস দৌলার সংগীতজীবনে নতুন অনুপ্রেরণা যোগাবে বলেই মনে করছেন সংগীত সংশ্লিষ্টরা।








