দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ২১ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগের মামলায় ১১ কাস্টমস কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন কাস্টমসের বর্তমান ও সাবেক এই ১১ কর্মকর্তা। পরে এই আদালত তাদের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। আজ নিয়মিত হাজিরার দিনে তাদের পক্ষ থেকে জামিন স্থায়ী করার আবেদন করা হয়। পরে আদালত এ আবেদন নামঞ্জুর করেন ও জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন। /রের কাস্টমস বিভাগের সহকারী কমিশনার জাহাঙ্গীর কবির ও মবিন উল ইসলাম, সাবেক সহকারী কমিশনার মো. জয়নাল আবেদীন, রাজস্ব কর্মকর্তা জমির হোসেন, রাজস্ব কর্মকর্তা এ এইচ এম নজরুল ইসলাম, আমির হোসেন সরকার, গৌরাঙ্গ চন্দ্র চৌধুরী, ফরিদ উদ্দিন সরকার ও মো. মঞ্জুরুল হক, সাবেক রাজস্ব কর্মকর্তা মো. আব্দুস সাত্তার ও বাসুদেব পালক।

বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

পাঁচ দেশে রপ্তানির নামে সাড়ে ১৮ কোটি টাকা পাচার ও প্রণোদনার ৩ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১১ কাস্টমস কর্মকর্তাসহ ২৬ জনের বিরুদ্ধে ২০২৫ সালের ২৩ নভেম্বর এ মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. আহসান উদ্দিন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে আরব আমিরাত, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা ও সিঙ্গাপুরে পণ্য রপ্তানি  দেখিয়ে দো এম্পেক্স লিমিটেড নামের প্রতিষ্ঠানটির অনুকূলে প্রায় ১৮ কোটি টাকা ব্যাংক জমা হয়। শুধু তাই নয় ৩৪টি রপ্তানি চালানের মূল্য বাবদ প্রণোদনা হিসেবে প্রায় ৩ কোটি ৭২ লাখ টাকা উত্তোলন ও আত্মসাৎ করা হয়। অথচ বাস্তবে কোনো রপ্তানি হয়নি।