তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–২
১. কোন প্রযুক্তি ওয়্যারলেস প্যানের জন্য ব্যবহার করা যায়?
ক. ওয়াই-ম্যাক্স খ. টেরিস্টেরিয়াল
গ. স্যাটেলাইট ঘ. ব্লু-টুথ
২. পৃথিবী থেকে কত উচ্চতায় স্যাটেলাইট স্থাপন করা হয়?
ক. 1200 km খ. 36000 km
গ. 24000 km ঘ. 12000 km
৩. একই সঙ্গে অনেকগুলো দেশের যোগাযোগের জন্য নিচের কোনটি ব্যবহার করতে হবে?
ক. স্যাটেলাইট খ. অপটিক্যাল ফাইবার
গ. টেরিস্টেরিয়াল ঘ. ইনফ্রারেড
৪. রেডিও মডেল ও অ্যানটেনা প্রয়োজন কোন ক্ষেত্রে?
ক. ওয়্যারলেস LAN খ. ওয়্যারলেস MAN
গ. ওয়্যারলেস PAN ঘ. ওয়্যারলেস WAN
৫. হটস্পট কী?
ক. নির্দিষ্ট উত্তপ্ত এলাকা খ. তারযুক্ত ইন্টারনেটের ব্যবস্থা
গ. তারবিহীন ইন্টারনেটের ব্যবস্থা ঘ. বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা
৬. মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত?
ক. 300MHz-30GHz খ. 10KHz-1GHz
গ. 3KHz-3MHz ঘ. 300GHz-400THz
৭. নিচের কোনটি ওয়্যারলেস ম্যানের উদাহরণ?
ক. ব্লু-টুথ খ. Wi-Max
গ. স্যাটেলাইট ঘ. ইনফ্রারেড
৮. কোনটিকে পরস্পর সংযুক্ত ইন্টারনেট অ্যাকসেস পয়েন্ট বলা হয়?
ক. হটস্পট খ. বাস
গ. পোর্ট ঘ. সুইচ
সঠিক উত্তর
১. ঘ ২. খ ৩. ক ৪. ক ৫. গ ৬. খ ৭. খ ৮. ক
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা








