এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শত শত ভুয়া ফটোকার্ড ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপির মিডিয়া সেল।

মঙ্গলবার (১৪ জুলাই) ফেসবুকে দেওয়া এক পোস্টে বিএনপির মিডিয়া সেল দাবি করে, এসব ভুয়া ফটোকার্ড পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ছড়াচ্ছে।

আরও পড়ুন

এইচএসসি পরীক্ষা পেছানো হয়নি কেন, সংসদে ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

পোস্টে সবাইকে এ ধরনের ভুয়া প্রচারণা ও অপতথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কোনো তথ্য শেয়ার বা প্রচারের আগে তা নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করার অনুরোধ জানানো হয়।

বিএনপির মিডিয়া সেল আরও বলেছে, গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সচেতন থাকতে হবে।

কেএইচ/এমএমকে